• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

রমজানের প্রয়োজনীয় পণ্যের সমস্যা সমাধান হবে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজান উপলক্ষে বাজারে তেল, খেজুর, ছোলাসহ যে সব পণ্যের সমস্যা রয়েছে, আগামী সাতদিনের মধ্যে এর সমাধান হয়ে যাবে। তিনি আজ শুক্রবার দুপুরে ঢাকার সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ কথা জানান।

বিস্তারিত

রোহিঙ্গা সঙ্কট সমাধানে সফলতা অর্জনের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

শরণার্থী বিষয়ক আসন্ন আন্তর্জাতিক সম্মেলনকে সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যাতে বহু দশক ধরে চলতে থাকা মানবিক ট্র্যাজেডিকে আবারও বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এবং দীর্ঘদিন ধরে নিপীড়িত মিয়ানমারের সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য আরও সমর্থন সংগ্রহ করা যায়।

বিস্তারিত

বাজারে যারা অহেতুক দাম বাড়ায়, তাদের ছাড় দেওয়া যাবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা

তিনি জুলাই গণঅভুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাজারে যারা অহেতুকভাবে অন্যায়ভাবে খাদ্যদ্রব্যের দাম বাড়ায়, তাদের বিরুদ্ধে আপনারাও সোচ্চার হবেন। তারা এটা করতে পারেন না। বাজারে যারা অন্যায়ভাবে দাম বাড়াবে তাদের ছাড় দেওয়া যাবে না।

বিস্তারিত