অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, জুলাই গণ–অভ্যুত্থানের অর্জনও জনগণের হাতছাড়া করার চেষ্টা চলছে। মুক্তিযুদ্ধের পর যেমন মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রেও একই আশঙ্কা দেখা দিয়েছে। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সাংস্কৃতিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য আয়োজিত এ অনুষ্ঠানে আনু মুহাম্মদ বলেন, অভ্যুত্থানের লক্ষ্য ছিল অধিকার, বৈষম্যহীনতা ও গণতান্ত্রিক রূপান্তর। কিন্তু পরে নারী, আদিবাসী,