০৫:১৬পিএম, ১৭ মার্চ ২০২৪, রোববার
ট্রেনের ভাড়ায় পরিবর্তন আনছে বাংলাদেশ রেলওয়ে। এবার দূরত্ব হিসেবে ট্রেনের ভাড়া বাড়াতে চলেছে সরকারি প্রতিষ্ঠানটি, যা আগামী ১ এপ্রিল থেকেই কার্যকর হবে।
জানা গেছে, বর্তমানে রেল ভ্রমণে ১০১ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত ভাড়ার ওপর ২০ শতাংশ, ২৫১ থেকে ৪০০ কিলোমিটারে ২৫ শতাংশ এবং ৪০১ কিলোমিটারে ৩০ শতাংশ যে রেয়াতি সুবিধা ছিল তা আর থাকছে না। এবার দূরত্ব হিসেবে উল্টোটা হবে। এতে করে দূরের গন্তব্যের ট্রেনের ভাড়া সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে। সর্বনিম্ন ভাড়া বাড়বে ১০ শতাংশ। তবে ১০০ কিলোমিটারের কম দূরত্বের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তনশীল থাকবে।
বিস্তারিত