• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিতেই মূল্য সমন্বয়: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রতিবেশী দেশগুলোতে বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল পাচার হওয়া রোধ করতে এবং সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখার স্বার্থেই বাধ্য হয়ে তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে।

বিস্তারিত

২০৩০ সালের গ্যাস উৎপাদন লক্ষ্যমাত্রা ১০৬.৫ মিলিয়ন ঘনফুট নির্ধারণ বিজিএফসিএলের

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) ২০৩০ সালের মধ্যে ছয়টি নতুন কূপ খনন এবং স্থগিত থাকা আটটি কূপের ওয়ার্কওভারের মাধ্যমে দৈনিক প্রায় ১০৬ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করছে।

বিস্তারিত

চাকরির তদবির করলে শাস্তিমূলক বিভাগীয় ব্যবস্থার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিষয়ে বাইরের ব্যক্তি বা প্রভাবশালী মহলের মাধ্যমে তদবির করাকে অসদাচরণ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিস্তারিত

আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার কোনোভাবেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, এ ধরনের তৎপরতা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরেই চালিয়ে আসছে এবং আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিচ্ছে।

বিস্তারিত

আসামিদের জবানবন্দিতে প্রকাশ পেল অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা

দামি আইফোন ছিনিয়ে নেওয়ার পূর্বপরিকল্পনা থেকে নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে যাওয়া হয় শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে। সেখানে ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। এ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে বাঁশের শক্ত লাঠি দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে অপ্রতিমকে হত্যা করে তারই পরিচিতরা। এরপর নিথর দেহ ফেলে রেখে আইফোনটি নিয়ে পালিয়ে যায় তারা।

বিস্তারিত

তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে যাবে প্রতিদিন সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ (তিতাস-২৮) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আজ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে।

বিস্তারিত

হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন যাচ্ছে ১০ মিলিয়নের বেশি ব্যারেল তেল: হোয়াইট হাউস

হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন এক কোটির বেশি ব্যারেল তেল যাচ্ছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। শনিবার ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিদিন এক কোটি থেকে এক কোটি ১০ লাখ ব্যারেল তেল এই পথে পরিবহন হচ্ছে।

বিস্তারিত

সব দফা বাদ দিয়ে এক দফা ঘোষণা আসতে পারে: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের ৬ দফা এখন ৮ দফায় পরিণত হয়েছে। জনগণের প্রয়োজনে দফা বাড়তে পারে। আবার জনগণের প্রয়োজনে সব দফা বিলুপ্ত ঘোষণা করে এক দফা ঘোষণা করার প্রয়োজন হতে পারে। আপনারা প্রস্তুত আছেন? আজকের লংমার্চ আপনাদের দিকে। আগামীর লংমার্চ এখান থেকে ঢাকার দিকে। প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ।

বিস্তারিত

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২০ জন। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিস্তারিত

কাদেরের বাড়িতে খতনার অনুষ্ঠানেও দিতেন সার্ভিস; পেয়েছিলেন বারংবার আকাঙ্খিত পদোন্নতি-পদায়ন; জাতীয়তাবাদী সেজে এখনো বহাল তবিয়তে সওজে!

আওয়ামী লীগ সরকারের আমলে সড়ক-মহাসড়কে ব্যাপক উন্নয়ন দাবি করা হলেও, ২০২৪ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা অনুযায়ী এ খাতে ২৯ হাজার ২৩০ থেকে ৫০ হাজার ৮৩৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে ১২ বছরই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) দায়িত্বে ছিলেন ওবায়দুল কাদের এবং তার ছত্রছায়ায় অনুগত শিষ্যরা করেছেন ব্যাপক অনিয়ম দুর্নীতি।

বিস্তারিত