• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

স্থানীয় নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা, ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ভোটার

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

বিস্তারিত

ঢাকায় ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬

দেশের পর্যটন শিল্পকে বৈশ্বিক বাজারের সঙ্গে সংযুক্ত করা এবং আন্তর্জাতিক ট্রাভেল ট্রেড প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬’ আগামী ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে।

বিস্তারিত

সন্ধ্যায় সবচেয়ে বেশি লোডশেডিং ঢাকায়, স্বস্তিতে বরিশাল

সন্ধ্যার পিক আওয়ারে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১ হাজার ৯৩৯ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। এর মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিং হতে পারে ঢাকা জোনে, আর সবচেয়ে কম বরিশালে।

বিস্তারিত

গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের ঘটনার সাথে জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন তাকে বিচারের মুখোমুখি করা হবে।

বিস্তারিত

ঢাকার প্রধান সড়কে অটোরিকশা নিষিদ্ধ, ৮ জোনে সীমিত চলাচল

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত ও ইলেকট্রিক অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার। তবে অভ্যন্তরীণ সড়কে চলাচলের জন্য সর্বোচ্চ চার যাত্রী বহনকারী অটোরিকশাকে নিবন্ধন দেওয়া হবে। ছয় যাত্রী বহনকারী কোনো ই-রিকশা ঢাকার দুই সিটি কর্পোরেশনের নিবন্ধনের আওতায় আসবে না।

বিস্তারিত

সম্পত্তি দান করলেও দাতার নিরাপত্তা থাকবে, আসছে নতুন আইন

জীবনের দীর্ঘ সঞ্চয়ে গড়া একটি বাড়ি। উঠানে সন্তানের শৈশবের স্মৃতি, দেয়ালে পরিবারের অসংখ্য গল্প। বয়সের ভারে একসময় সেই বাবা-মাই হয়তো সম্পত্তিটি সন্তানের নামে লিখে দিতে চান। কিন্তু মনের ভেতরে থেকে যায় একটি অদৃশ্য ভয়-সম্পত্তি দিয়ে দেওয়ার পর যদি একদিন নিজের ঘরেই নিজের জায়গা না থাকে?

বিস্তারিত

পাহাড়ি ঢলে রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির অবনতি, ডুবেছে ঝুলন্ত সেতু

পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙ্গামাটির সিম্বল জনপ্রিয় পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে গেছে। এতে পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিস্তারিত

পড়ালেখা বন্ধ করে টিকটকে জড়ানো দুই তরুণ আটক

নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে পার্কে গিয়ে খেলনা বন্দুক নিয়ে লোকজনকে ভয় দেখানোর ভিডিও ভাইরালের ঘটনায় দুই তরুণকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, মূলত টিকটক ভিডিও তৈরি করার জন্য ভিডিও তৈরি করেছিলেন তারা। প্রায় ৭ বছর আগে পড়ালেখা বন্ধ করে দুজনই টিকটক করতে শুরু করেছিলেন।

বিস্তারিত

জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরি, নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যর্থানে শহীদ পরিবারের ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগষ্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবী হলে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই নিয়োগপত্র তুলে দেন।  

বিস্তারিত

গুমের ভয়াবহ অধ্যায় স্মরণে ‘গুম দিবস’

জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস, যা সাধারণভাবে ‘গুম দিবস’ নামে পরিচিত। বাংলাদেশ যখন এটি পালন করছে, তখন দেশটি তার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম উদ্বেগজনক অধ্যায়ের সম্মুখীন হচ্ছে।

বিস্তারিত