• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

গ্রামীণ নারীদের তৈরি হস্তশিল্প রপ্তানিতে সহায়তা দেওয়া হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ নারীদের উৎপাদিত হস্তশিল্প আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে বর্তমান সরকার তাদেরকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে।

বিস্তারিত

লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার, স্বস্তিতে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তিনটি শর্ত সাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সরকার।

বিস্তারিত

কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফরকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে।

বিস্তারিত

জঙ্গল সলিমপুরে ক্যাম্পের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের আলীনগরে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। রোববার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে ট্যাংকের পানির নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়।

বিস্তারিত

গণ–অভ্যুত্থানের চেতনা ভিন্ন পথে নেওয়ার চেষ্টা চলছে: আনু মুহাম্মদ

অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, জুলাই গণ–অভ্যুত্থানের অর্জনও জনগণের হাতছাড়া করার চেষ্টা চলছে। মুক্তিযুদ্ধের পর যেমন মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রেও একই আশঙ্কা দেখা দিয়েছে। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সাংস্কৃতিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ আজাদি পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে এ অভিযোগ করে।

বিস্তারিত

অর্থনীতির নতুন চালিকাশক্তি হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত।

বিস্তারিত

গাছ লাগিয়ে দায়িত্ব শেষ নয়, বেড়ে ওঠা পর্যন্ত পরিচর্যা জরুরি: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত না হয়ে পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। মাদক নিউ জেনারেশনকে শেষ করে দিতে পারে। একজন ব্যক্তির পক্ষে, সরকারের পক্ষে একা কখনো এটা রোধ করা সম্ভব নয়। এটা রোধ করতে পারে গোটা জাতি ও আমাদের দেশের জনগণ। এতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন শিক্ষক সমাজ।

বিস্তারিত

দেশপ্রেমের ভিত্তি সততা, বিচক্ষণতা ও সময়ানুবর্তিতা: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি কর্মকর্তাদের সততা, বিচক্ষণতা ও সময়ানুবর্তিতা দেশের প্রতি ভালোবাসার অংশ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিস্তারিত

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমে প্রায় শূন্যের পর্যায়ে: আইনমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে বলে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিস্তারিত