রাশিয়াকে বিপুল অস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া
০৬:০৫পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে ছয় হাজার ৭০০ কনটেইনারে লাখ অস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া। গত বছরের জুলাই থেকে মস্কোকে এসব অস্ত্র দেয় দেশটি।
বিস্তারিত০৫:৫৯পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার
মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলা ও কামানের গোলার আঘাতে অন্তত ৪০ বেসামরিক নিহত হয়েছেন। গত মাসে রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী পা-ও ন্যাশনাল লিবারেশন আর্মির (পিএনএলএ) সাথে সংঘর্ষের মাঝে জান্তার হামলায় ওই বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার থাইল্যান্ড-ভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিস্তারিত০৫:৫২পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৪, রোববার
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রায় ১০ হাজার পণ্যের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। শারজাহ কো-অপারেটিভ সোসাইটি নামে একটি রিটেইলার প্রতিষ্ঠান গত বুধবার (২১ ফেব্রুয়ারি) এই মূল্যছাড়ের ঘোষণা দেয়।
বিস্তারিত০৭:১৮পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার
বাড়ি থেকেই স্ত্রীকে সন্তানের জন্ম দিতে বাধ্য করলেন স্বামী। কষ্ট না সইতে পেরে মৃত্যু হয়েছে মা ও নবজাতকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে। স্বামীর একগুঁয়েমির কারণেই এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।
বিস্তারিত০৬:৫০পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার
এ বছর পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় অনুমতি ছাড়া পবিত্র হজ পালন না করার বিষয়ে সতর্কতা জারি করেছে সৌদি আরব সরকার। হজ পালন প্রক্রিয়ার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এবং এ-সংক্রান্ত আইনকানুন ভাঙার সম্ভাব্য ঘটনা এড়াতে এখন থেকে কঠোর সাজার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের।
বিস্তারিত১২:৩৬পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার
ইয়েমেন উপকূলে ইরান সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্রের হামলায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এছাড়া এডেন উপসাগরে দুটি মার্কিন জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা। বেশ কয়েক মাস থেকে হুথিরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে বাণিজ্য জাহাজের ওপর হামলা চালিয়ে আসছে।
বিস্তারিত১২:২৯পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার
আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারের ধর্মবিষয়ক নীতি নির্ধারণী অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ হাসিম শাহীদ ওরোর বলেছেন, ভিডিও ধারণ ও ছবি তোলার মাধ্যমে সাংবাদিকরা বড় ধরনের পাপ করছেন। দাড়ি না রেখেও গণমাধ্যমের কর্মীরা পাপ করছেন। খবর তোলো নিউজের।
বিস্তারিত