‘বাবা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার’
০৭:৪৯পিএম, ২৭ জানুয়ারি ২০২৪, শনিবার
কুষ্টিয়ায় বাবা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা শহরের মঙ্গলবাড়িয়া এলাকার ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিস্তারিত০৭:১৮পিএম, ২৭ জানুয়ারি ২০২৪, শনিবার
রাজশাহীর তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এটিই চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী রাজশাহীতে এখন মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।
বিস্তারিত০২:৪৫পিএম, ২৬ জানুয়ারি ২০২৪, শুক্রবার
পাবনার চাটমোহরে মা ও তার শিশু ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে তাদের হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহতরা হলেন- দিঘুলিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী লাবনী খাতুন (৩৫) ও তাদের সন্তান রিয়াদ হোসেন (৮)।
বিস্তারিত১২:২২পিএম, ২৬ জানুয়ারি ২০২৪, শুক্রবার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সহসম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়াকে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এমন অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বিস্তারিত০২:৪৫পিএম, ২৫ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার
রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১৩(১) ধারা অনুযায়ী ড. সীতেশ চন্দ্র বাছারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগে করা হলো। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যে কোনো সময় তার এ নিয়োগ বাতিল করতে পারবেন।
বিস্তারিত০২:৩৯পিএম, ২৫ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার
বাংলাদেশে মানবাধিকার, মৌলিক স্বাধীনতা এবং আইনের শাসনের বিপজ্জনক অবক্ষয় ঘটেছে। সেই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট হওয়ার কারণে আমরা শঙ্কিত। এটি দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে, যা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে বিপন্ন করতে পারে বলে বিবৃতি দিয়েছে জাতিসংঘ।
বিস্তারিত০২:৩১পিএম, ২৫ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার
দ্বাদশ সংসদে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের। তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিস্তারিত০২:২৮পিএম, ২৫ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার
বহুল আলোচিত অপহৃত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেলকে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। আর অপহরণ চক্রের মূলহোতা মালেকসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অপহরণের পর পাশবিক কায়দায় নির্যাতন ও মুক্তিপণ দাবি করে আসামিরা।
বিস্তারিত