• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ভারতে যাচ্ছেন এমপি আনারের মেয়ে, নেপথ্যে যে কারণ

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন দীর্ঘদিন পর ভারতের ভিসা পেয়েছেন। বাবার দেহের খণ্ডাংশ উদ্ধারের ঘটনায় ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে কলকাতায় যাচ্ছেন তিনি।

বিস্তারিত

ভোট গণনা শুরু, ভারতে মোদির জোট এগিয়ে

মঙ্গলবার সকালে ভারতে লোকসভার ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিকভাবে বিরোধী ইন্ডিয়া জোটের চেয়ে এগিয়ে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোট এনডিএ। তবে খুব বেশি ব্যবধানে পিছিয়ে নেই ইন্ডিয়া ব্লক। সবেমাত্র ভোট গণনা শুরু হয়েছে। ফলে এই হিসাবের ওপর ভিত্তি করে কোনো পূর্বাভাস করা সম্ভব নয়।

বিস্তারিত

‘আজিজ-বেনজীর আওয়ামী লীগের কেউ না’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেনজীর ও আজিজ আওয়ামী লীগের কেউ না। তাদের দুর্নীতির বিচার করার সৎ সাহস শেখ হাসিনার সরকারের আছে।

বিস্তারিত

পাহাড়েও সম্পদের পাহাড় বেনজীরের

বান্দরবানে দুই উপজেলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং তার স্ত্রী ও মেয়ের নামে রয়েছে প্রায় একশ একর পাহাড়ি জমি। সদরের সুয়ালক এলাকায় রয়েছে পঁচিশ একরের জমিতে মৎস্য ও গরুর খামার, অবকাশযাপনে বাংলো এবং লামার ডলুছড়িতে পঞ্চান্ন একরের জমিতে ফলদ-বনজ বাগান ও বাংলো। স্থানীয়দের কাছে জায়গাগুলো পুলিশপ্রধান আইজিপির জমি নামে পরিচিত।

বিস্তারিত

আকাশে দুই বিমানের সংঘর্ষ, প্রাণ গেল পাইলটের

পর্তুগালে এয়ার শো চলাকালীন দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন পাইলট নিহত এবং অন্যজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিস্তারিত

গাজা যুদ্ধ ইস্যুতে মালদ্বীপ যা করল

মালদ্বীপ সরকার ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে। গাজার যুদ্ধে গণহত্যামূলক আগ্রাসন চালানোর কারণে তেল আবিবের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্র।

বিস্তারিত

এমপির লাশ উদ্ধারে নামতে পারে ভারতীয় নৌবাহিনী

চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গিয়ে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। তবে তার লাশ এখনও উদ্ধার করা যায়নি। টানা কয়েকদিন ধরে নিরলস তল্লাশির পর কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত

বেনজীর দোষী হলে কোনো ছাড় নয়: ওবায়দুল কাদের

দুর্নীতিতে অভিযুক্ত সাবেক আইজি বেনজীর আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে, দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে। সরকার কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিস্তারিত

টিসিবির স্থায়ী দোকান বসছে, সেবা পাবে মধ্যবিত্তরা

আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্য সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সেসব স্থায়ী দোকানে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের পাশাপাশি মধ্যবিত্তদেরও ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সরবরাহ করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

বিস্তারিত

এক ইলিশের এত দাম!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়ার ছাত্তার মেম্বারপাড়া এলাকার জেলে আরিফ হালদারের জালে একটি বড় ইলিশ মাছ ধরা পড়েছে। যা ৬ হাজার ৭০০ টাকায় কিনে নিয়েছেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।

বিস্তারিত