• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নির্বাচনী প্রচারণায় মঞ্চ ভেঙে নিহত ৯

মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় একটি স্টেজ ভেঙে পড়ার ঘটনায় ৯ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৫ জন। দেশটির উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন রাজ্যে প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মেইনেজের নির্বাচনী প্রচারণার সময় স্থানীয় সময় বুধবার ওই দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসি, এএফপি।

বিস্তারিত

আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে পাইনি। এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি কেবল একটি বিজ্ঞপ্তির কথা শুনেছি। মঙ্গলবার (২১ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিস্তারিত

ঘুমন্ত স্বামীকে গরম পানি ঢেলে ঝলসে দিলেন স্ত্রী

মানিকগঞ্জে ঘুমন্ত স্বামীর উপর গরম পানি ঢেলে দিয়েছেন স্ত্রী জুলেখা বেগম (৪০)। ঝলসানো শরীর নিয়ে নিজেই দৌড়ে হাসপাতালে যান তিনি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন তিনি। রবিবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দিঘি ইউনিয়নের স্বল্প হাতকোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত

তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে (এ ১২৯৬৯৪০৮) পাসপোর্ট নম্বরধারী আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। বুধবার (২২ মে) রাত আড়াইটার দিকে হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। মৃত হজযাত্রীর নাম মো. লুৎফর রহমান (৬৫)।

বিস্তারিত

প্রকাশ্যে ভোট, ভিডিও করায় ১০ সাংবাদিকের ওপর হামলা

শরীয়তপুর জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ার ভিডিওধারণ করায় মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের হামলায় অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন।

বিস্তারিত

মার্কিন নিষেধাজ্ঞার কবলে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে এই ব্যবস্থা নিয়েছে ওয়াশিংটন।

বিস্তারিত

সৌদি পৌঁছেছেন ৩২,৭১৯ জন হজযাত্রী

পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত (২১ মে রাত ১টা ৫৯ মিনিট) সৌদি আরব পৌঁছেছেন ৩২ হাজার ৭১৯ জন বাংলাদেশি হজযাত্রী। মোট ৮২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৮ হাজার ৯৭২ জন। এখন পর্যন্ত ৮৩ হাজার ৬৫৫টি ভিসা ইস্যু করা হয়েছে।

বিস্তারিত

‘ভোটের শতাংশ যেমনই হোক, ভোট পড়লেই আমরা খুশি’

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে কোনো বিধি-নিষেধ বা নিয়ম নেই যে, কতো শতাংশ ভোট পড়লে গ্রহণযোগ্য নির্বাচন হবে। এগুলো নিয়ে ইসি ভাবে না। যে কোনো শতাংশ ভোট পড়লেই খুশি। ভোটারের উপস্থিতি নিয়ে ইসি উদ্বিগ্ন নয়।

বিস্তারিত

ইরানের প্রেসিডেন্ট রাইসি মারা গেছেন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ বিধ্বস্ত হেলিকপ্টারের থাকা সব কর্মকর্তারা মারা গেছেন। দেশটির আধা সরকারি নিউজ এজেন্সি মেহের নিউজ এ খবর দিয়েছে।

বিস্তারিত

সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে লঘুচাপটি ক্রমে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।

বিস্তারিত