• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

দুই অটোরিকশার চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত বিচ্ছিন্ন

কুমিল্লায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় আরিয়ান (২৫) নামে এক শিক্ষার্থীর হাত কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। বুড়িচং-শাসনাগাছা রোডে এ ঘটনা ঘটে। পরে ওই শিক্ষার্থী বিচ্ছিন্ন হাত নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান। পরে তাকে ঢাকায় রেফার করা হয়।

বিস্তারিত

শহীদ মিনার থেকে ফেরার পথে আ.লীগ কর্মী খুন

রাজশাহীর তানোরে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলা সদরের শহীর মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পর তালন্দ ইউনিয়নের বিলশহর গ্রামে খুন হন আওয়ামী লীগ কর্মী জিয়ারুল হক (৩৬)।

বিস্তারিত

শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিস্তারিত

শোকে শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

বাংলা ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন সেই ভাষা শহীদদের আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা বাঙালি জাতি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শুরু হয়েছে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

বিস্তারিত

শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

আজ অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির ইতিহাসে একই সঙ্গে শোক আর গৌরবের দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানালেন বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়সহ সর্বস্তরের জনগণ।

বিস্তারিত

সাম্প্রদায়িক বীজবৃক্ষ তুলে ফেলা আমাদের অঙ্গীকার: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে একমাত্র বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা। আজকের এই দিনে সাম্প্রদায়িকতার যে বীজবৃক্ষ বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বীজবৃক্ষকে সমূলে তুলে ফেলব আমরা। এটাই আমাদের অঙ্গীকার।

বিস্তারিত

ফের মার্কিন ড্রোন বিধ্বস্ত

ইয়েমেন উপকূলে ইরান সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্রের হামলায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এছাড়া এডেন উপসাগরে দুটি মার্কিন জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা। বেশ কয়েক মাস থেকে হুথিরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে বাণিজ্য জাহাজের ওপর হামলা চালিয়ে আসছে।

বিস্তারিত

সাংবাদিক ইলিয়াস হত্যা মামলার আসামির কারাগারে আত্মহত্যা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সাংবাদিক ইলিয়াসকে হত্যা মামলার অন্যতম আসামি তুষার আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

বিস্তারিত

বাংলাদেশে রাজকীয় শাসন চালু করেছে আ’লীগ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পাকিস্তানী হানাদার বাহিনীর মতো একই কায়দায় জনগণের সব অধিকার হরণ করে নিয়েছে। দেশীয় হানাদার বাহিনী জনগণের মতপ্রকাশের স্বাধীনতাসহ সব অধিকার হরণ করেছে। তারা একটি একচ্ছত্র রাজকীয় শাসন চালু করেছে।

বিস্তারিত

‘দাড়ি না রেখে ছবি তোলা নিয়ে যা বলল তালেবান’

আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারের ধর্মবিষয়ক নীতি নির্ধারণী অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ হাসিম শাহীদ ওরোর বলেছেন, ভিডিও ধারণ ও ছবি তোলার মাধ্যমে সাংবাদিকরা বড় ধরনের পাপ করছেন। দাড়ি না রেখেও গণমাধ্যমের কর্মীরা পাপ করছেন। খবর তোলো নিউজের।

বিস্তারিত