• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

হজযাত্রীদের যে সুখবর দিল সৌদি সরকার

ইসলামের দুই পবিত্রতম স্থান মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। হজযাত্রী ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিস্তারিত

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন বিদেশীরা

বাংলাদেশের বর্তমান অর্থনীতির আকার এক হাজার বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, যার গুরুত্বপূর্ণ একটা অংশ আসে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই থেকে। কিন্তু এফডিআই বাড়াতে সরকারের নানা পদক্ষেপের পরও দিনে দিনে কমছে নতুন বিদেশি বিনিয়োগ।

বিস্তারিত

ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে ই-সিগারেট

অপ্রাপ্তবয়স্কদের ধূমপান থেকে বিরত রাখতে দেশজুড়ে একবার ব্যবহারযোগ্য (ডিসপোজেবল) ই-সিগারেট নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। সোমবার দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত

মার্কিন ঘাঁটিতে হামলা: দায় নিল ‘ইসলামিক রেজিস্ট্যানস’

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইরাকের একটি প্রতিরোধ গোষ্ঠী। গোষ্ঠীটি নিজেদের ‘ইসলামিক রেজিস্ট্যানস’ দাবি করে বলেছে, ফিলিস্তিনের গাজায় ‘ইসরাইলের হত্যাযজ্ঞের জবাব’ হিসেবে চার মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

বিস্তারিত

টানা চার ম্যাচেই হারল মাশরাফির সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরের শুরু থেকেই পরাজয়ের বৃত্তে আটকে আছে সিলেট স্টাইকার্স। ১৯ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ২ উইকেটে ১৭৭ রান করেও ৭ উইকেটে হেরে যায় সিলেট। দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১২০ রান করে সিলেট হারে ৪ উইকেটে।

বিস্তারিত

নওগাঁ-২ আসনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন উপলক্ষ্যে ভোটের আগে-পরে মোট পাঁচ দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত দিয়েছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

বিস্তারিত

প্রেসিডেন্ট মুইজ্জু’র অভিশংসন প্রস্তাব আনছেন বিরোধীরা

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে এবার সংসদে অভিশংসন প্রস্তাব আনছেন বিরোধীরা। মালদ্বীপের অন্যতম প্রধান বিরোধী দল মালদ্বীভিয়ান ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) সংসদ সদস্যরা দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব জমা দেওয়ার জন্য পর্যাপ্ত স্বাক্ষর সংগ্রহ করেছেন।

বিস্তারিত

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ‘অ্যাকশন’ নিতে হবে: ওবায়দুল কাদের

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শুধু ‘হুমকি ধমকি’ নয়, কার্যকর ‘অ্যাকশন’ নেওয়ার পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নতুন সরকারের সামনে সর্বোচ্চ অগ্রাধিকার হল মূল্যস্ফীতি কমানো।

বিস্তারিত

বান্দরবান সীমান্তে গোলাগুলি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে আবারও গোলাগুলি শুরু হয়েছে। এ ঘটনায় বাংলাদেশের অভ্যন্তরে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কে সীমান্তঘেঁষা এলাকার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় ও একটি মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত

গুলশানে লাইসেন্সবিহীন বারে অভিযান

লাইসেন্সের নিয়ম না মেনে কার্যক্রম পরিচালনা করায় রাজধানীর গুলশানের কিংফিশার রেস্টুরেন্ট অ্যান্ড বারকে সতর্ক করেছে পুলিশ। এর পর থেকে নিয়ম না মেনে কার্যক্রম পরিচালনা করলে কঠোর আইনি পদক্ষেপ নেবে পুলিশ।

বিস্তারিত