• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

চীনের কাছে এক বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

টেলিটকের ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণসহ ৬ প্রকল্পে চীনের কাছে এক বিলিয়ন ডলার চায় বাংলাদেশ। বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিস্তারিত

অসুস্থ ফারুকীর সবশেষ অবস্থা জানালেন তিশা

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করে চিকিৎসক তার স্ট্রোকের কথা জানান।

বিস্তারিত

উচ্ছেদ হবে ঢাকার চারপাশের ৫০০ অবৈধ ইটভাটা

ঢাকার চারপাশের ৫০০ অবৈধ ইটভাটা আগামী ১০০ দিনের মধ্যে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মন্ত্রী বলেন, বায়ুদূষণ কমাতে ১০০ দিনের কর্মসূচি হিসেবে ঢাকার চারপাশের ৫০০ অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হবে।

বিস্তারিত

ডিম নিয়ে কারসাজি, দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

যোগসাজস করে বাজারে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোর অপরাধে ডায়মন্ড এগকে আড়াই কোটি টাকা এবং সিপি বাংলাদেশকে এক কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

বিস্তারিত

উন্নয়ন প্রকল্প নিয়ে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চলমান উন্নয়ন প্রকল্পগুলো যত দ্রুত সম্ভব শেষ করতে এবং যথাযথ যাচাই-বাছাই করে নতুন পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘চলমান প্রকল্পগুলোর মধ্যে যেগুলোর খরচ কম হবে সেগুলো আমাদের দ্রুত শেষ করতে হবে। কারণ, আমি মনে করি- যত তাড়াতাড়ি আমরা সেগুলো শেষ করতে পারব তত বেশি সুবিধা পাব।’

বিস্তারিত

বাবরের ব্যাটে রংপুরের প্রথম জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসেই রংপুর রাইডার্সকে জয়ে ফেরালেন বাবর আজম। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক রংপুরের হয়ে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

বিস্তারিত

সাইফ আলি খান হাসপাতালে ভর্তি

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) সকালে এই অভিনেতাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বিস্তারিত

খুনের দায়ে ৮০০ বছর কারাদণ্ড!

এক অপরাধীকে মোট ৮০৮ বছরের কারাদণ্ড দিয়েছেন মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালার একটি আদালত। ১৬ জনকে হত্যার দায়ে রিগোবের্তো দানিলো মোরালেস (৩৭) নামের ওই অপরাধীকে এই সাজা দেয়া হয়।

বিস্তারিত

আজব ইঞ্জিনের এক ট্রেন!

ইটালির টুস্কান অঞ্চলে হিটাচি কোম্পানির ব্যাটারিচালিত ‘ব্লুস' ট্রেন চালানো হচ্ছে। কোম্পানির প্রতিনিধি মার্কো সাকি বলেন, ইটালির উত্তরে হিটাচি কোম্পানির পিস্টোরিয়ার কারখানায় ব্লুস ট্রেন তৈরি করা হয়। জাপানে কোম্পানির সদর দপ্তরের সহায়তায় সেখানেই এই ট্রেন তৈরি করা হয়েছে।

বিস্তারিত

ড. ইউনূসকে হয়রানি বন্ধে মার্কিন সিনেটরদের চিঠি

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটররা। এজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন ১২ মার্কিন সিনেটর।

বিস্তারিত