• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ক্র্যাকডাউনের হুমকি এসেছে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আগামী ২৬ ও ২৭ জানুয়ারি বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি কালো পতাকা মিছিলে হামলার হুমকি এসেছে। এটি একটি সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি; কিন্তু হুমকি এসেছে যে আবারো রাজপথে কালো পতাকা মিছিল করলে নাকি গত ২৮ অক্টোবরের মতো আমাদের ওপর ক্র্যাকডাউন করা হবে। আমরা কোন দেশে বাস করছি?

বিস্তারিত

আমরাই বিরোধী দল হব : জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নিয়ম অনুযায়ী আমরাই বিরোধী দল হবো। দল হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়ায় জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান একথা বলেন।

বিস্তারিত

বিদেশি বিনিয়োগ ৩৬ শতাংশ কমেছে

২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রবাহ ৩৬ শতাংশ কমেছে। এজন্য অস্থিতিশীল বিনিময় হার ও রাজনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, এসব কারণে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে।

বিস্তারিত

পাটুরিয়ায় ফেরিডুবি: সেই সহকারী মাস্টারের লাশ উদ্ধার

পাটুরিয়ায় গত ১৭ জানুয়ারি ফেরিডুবির ৬ দিন পর ফেরিটির সহকারী মাস্টার হুমায়ুন কবীরের (৩৯) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে ফেরিডুবির স্থান থেকে ১২ কিলোমিটার ভাটিতে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

বিস্তারিত

কূটনৈতিক সংকটের কোনো সম্ভাবনা নেই : আইনমন্ত্রী

সংসদ নির্বাচন ঘিরে অন্য দেশের সঙ্গে কূটনৈতিক সংকটের আর কোনো সম্ভাবনা দেখছেন না আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার এ মনোভাবের কথা জানান মন্ত্রী।

বিস্তারিত

হোয়াটমোরকে দেখেই যা করলেন মাশরাফি

ডেভ হোয়াটমোর। বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে যারা খোঁজ রাখেন তারা এই নামটার সঙ্গে খুবই পরিচিত। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা মুশফিকুর রহিমদের জাতীয় দলের প্রথম কোচ ছিলেন তিনি। ২০০৭ বিশ্বকাপে হোয়াটমোরের অধীনেই টাইগাররা ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়েছিল। এবার বিপিএলের টানে আবারও বাংলাদেশে ছুটে এসেছেন হোয়াটমোর।

বিস্তারিত

মরক্কোর যাত্রীবাহী বিমান আফগানিস্তানে বিধ্বস্ত, বহু হতাহত

উত্তর আফগানিস্তানে এক যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানা না গেলেও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বিস্তারিত

গ্যাসের সংকট দ্রুতই কমবে : নসরুল হামিদ

ঢাকা ও চট্টগ্রামের গ্যাস-সংকট আগামী দু’একদিনের মধ্যে কমে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিস্তারিত

নাশকতার আরও দুই মামলায় জামিন পেলেন আমীর খসরু

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বিস্তারিত

৯৯৯ এ ফোন, মৃত্যুর দুয়ার থেকে বাঁচলো শিশু

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছয় তলার কার্নিশে আটকে পড়ে এক শিশু। পরে তাকে ৯৯৯-এ ফোন করে উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত