• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নির্বাচন : মোটরসাইকেল ও যান চলাচলে নিষেধাজ্ঞা যেদিন

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সে উপলক্ষ্যে যান চলাচলের বিষয়ে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এতে ৭২ ঘণ্টা মোটরসাইকেল ও ২৪ ঘণ্টা সর্বসাধারণের যান চলাচলের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিস্তারিত

রাজধানীতে গৃহকর্মীর মৃত্যুর জেরে ৩ গাড়িতে আগুন

রাজধানীর রামপুরা বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যুর জেরে ভবনের নিচে পার্কিং করা তিনটি গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও রামপুরা থানা পুলিশ। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসীর নিক্ষেপ করা ইটের আঘাতে রামপুরা থানার ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিস্তারিত

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ল ১৬ দিন

ছুটি বাড়িয়ে নতুন করে আগামী বছরের শিক্ষাপঞ্জিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আগের পঞ্জিকায় মাধ্যমিকের চেয়ে প্রাথমিকে শিক্ষকদের ছুটি কম হওয়ায় শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ১৬ দিন বাড়ানো হয়েছে।

বিস্তারিত

নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় ৮ নেতার কারাদণ্ড

রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব এবং জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম মাসুদসহ আটজনকে পৃথক ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিস্তারিত

রাশিয়ায় ইউক্রেনের বিমান হামলা : ২১ নাগরিক নিহত

রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদে ইউক্রেনের ভয়াবহ বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। দেশটির আঞ্চলিক গভর্নর বলেছেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে মারাত্মক এ হামলায় নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।

বিস্তারিত

মাঠ পর্যায়ে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সরকার ক্ষমতায় থেকেও যে নির্বাচন সুষ্ঠ হতে পারে সেটি এবার প্রমাণ করতে হবে। সেজন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠ পর্যায়ে দায়িত্ব সবাইকে স্বচ্ছতার সঙ্গে পালন করতে হবে।

বিস্তারিত

একটানা পাঁচদিন গান গেয়ে গিনেস বুকে নাম লেখালেন শিল্পী

একটানা পাঁচদিন গান গেয়ে গিনেস বুকে নাম লিখিয়েছেন আফ্রিকার দেশ ঘানায় এক কণ্ঠশিল্পী। ওই শিল্পীর নাম আফুয়া আসাতেওয়া। ৩৩ বছর বয়সী আফুয়া আসাতেওয়া গানের ম্যারাথনের রেকর্ড গড়েছেন। বড়দিনের আগমুহূর্তে আফুয়া গান গাইতে শুরু করেন।

বিস্তারিত

এশার নামাজের পর জেগে থাকা নিয়ে যা বলেছেন মহানবী (সা.)

আল্লাহ তায়ালা ঘুম দিয়েছেন মানুষের বিশ্রাম ও প্রশান্তির জন্য। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘আর তিনিই তোমাদের জন্য রাতকে আবরণ ও নিদ্রাকে আরামপ্রদ করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময়।’ ( সূরা আল-ফুরকান, (২৫), আয়াত, ৪৭)

বিস্তারিত

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় নিহত ২০

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। দেশটির রাফা এলাকায় ওই হামলা চালানো হয়। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত