• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

  নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনে রদবদল? পদত্যাগের গুঞ্জনে যা জানাল হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পদত্যাগের গুঞ্জন উঠেছে। তবে দুই মন্ত্রীর পদত্যাগের খবরকে ‘ভুয়া’ বলে প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস ও পররাষ্ট্র দপ্তর।

বিস্তারিত

মাতারবাড়ি বন্দর ঘিরে ভারতের কী স্বার্থ, নতুন করে যে প্রশ্ন উঠছে

জাপানের সহযোগিতায় মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর ও শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা এগোচ্ছে। তবে এ প্রকল্পে আঞ্চলিক যোগাযোগব্যবস্থার প্রসঙ্গ আসায় ভারতের সম্ভাব্য সুবিধা এবং ভূরাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। সরকার বলছে, বাংলাদেশের স্বার্থ বিবেচনায় রেখেই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

বিস্তারিত

  ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে দেশটির অবশিষ্ট অংশও ধ্বংস করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ট্রাম্প।

বিস্তারিত

  বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের

করোনাকালে বন্ধুদের নিয়ে অনলাইনে বই বিক্রির উদ্যোগ শুরু করেছিলেন অরূপ বণিক। পরে ঢাকার বাংলাবাজারে খোলেন বইয়ের দোকান। সেই স্বপ্ন ও সংগ্রামের ইতি ঘটল মাত্র ২৬ বছর বয়সে। জ্বরে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি ডেঙ্গুতে মারা গেছেন।

বিস্তারিত

  এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজার বিরুদ্ধে ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত ভিডিও ও অডিও পাওয়ার দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তবে এসব উপকরণের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

বিস্তারিত

  ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী—বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর বিষয়টি অস্বীকার করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তাঁর দাবি, খবরে উল্লেখ করা নারী তাঁর স্ত্রী নন।

বিস্তারিত

  ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’

সরকারি বিভিন্ন দপ্তরে অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হলে শ্রমিকদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব হতো বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ।

বিস্তারিত

সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সরকার কাজ করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়িতে বাবুনগরী মাদরাসার এক মাহফিলে তিনি এ কথা বলেন।

বিস্তারিত

  ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা

আট বছর পর অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে নতুন ইতিহাস গড়েছেন নাশরা নাঈম। ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শতাধিক বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন তিনি। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নাশরা জয়ী হন। উত্তর প্রদেশের গোরখপুরের বাসিন্দা নাশরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের (এলএলবি) শিক্ষার্থী। নির্বাচনে সভাপতি হয়েছেন নোমান আশরাফ এবং সাধারণ সম্পাদক (সম্মানসূচক) নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হামদান।

বিস্তারিত

যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান

কিশোরগঞ্জের বাজিতপুরের সন্তান শেখ মুজাহিদুর রহমান চন্দন আবারও যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর নির্বাচিত হয়েছেন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ডিস্ট্রিক্ট-৫ থেকে জয়ী হয়েছেন তিনি। এ নিয়ে পঞ্চমবারের মতো সিনেটর নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই রাজনীতিক।

বিস্তারিত