• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

ইউক্রেন যুদ্ধের অবসান এখন সবচেয়ে কাছে: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধের অবসান এখন সবচেয়ে কাছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় ইউক্রেন যুদ্ধের অবসান আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আটক এক মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ায় তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদও জানিয়েছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কয়েক দিন আগে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের অবসান নিয়ে ভøাদিমির পুতিনের সঙ্গে আমার কথা হয়েছে। আমার মনে হচ্ছে, আমরা সমাধানের আরও কাছাকাছি পৌঁছেছি। 

এমনকি, হয়তো এখনই আমরা এ পর্যন্ত সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি।’

এর আগেও একই ধরণের দাবি করেছেন ট্রাম্প।

তবে কয়েক দফা আলোচনা ও গত বছর আলাস্কায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করেও ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হয়নি। 

মস্কো তার সর্বোচ্চ দাবিগুলো থেকে সরে আসেনি।

২২ অক্টোবর ২০২৬, ০৫:২৫পিএম, ঢাকা-বাংলাদেশ।