• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

আত্মসমর্পণের পর জামিন পেলেন গ্রামীণফোনের প্রধান

আত্মসমর্পণের পর জামিন পেলেন গ্রামীণফোনের প্রধান

নিজস্ব প্রতিবেদক

আদালতে আত্মসমর্পণ করে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ তিনজন জামিন পেয়েছেন। 

রোববার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। 

জামিন পাওয়া অপর দুজন হলেন- গ্রামীণ ফোনের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক, চিফ হিউমান রিসোর্স অফিসার সায়েদা তাহিয়া হোসেন।   

 

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাকিবুল আজম বাদী হয়ে মামলা করেন। বিচারক মামলাটি গ্রহণ করে আসামিদের ২৬ অক্টোবর আদালতে হাজিরে সমন জারি করেন।

২৬ অক্টোবর ২০২৫, ০৪:৪২পিএম, ঢাকা-বাংলাদেশ।