• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

আশরাফুলের বিদায়ের পর নতুন দায়িত্বে দক্ষিণ আফ্রিকার বেনকেনস্টেইন

আশরাফুলের বিদায়ের পর নতুন দায়িত্বে দক্ষিণ আফ্রিকার বেনকেনস্টেইন

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং শক্তি বাড়াতে নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার ডেল বেনকেনস্টেইন। দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজে জাতীয় দলের ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন তিনি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে অন্তর্বর্তী ব্যাটিং কোচ করা হয়েছিল মোহাম্মদ সালাহউদ্দীনকে।

৫২ বছর বয়সী বেনকেনস্টেইন দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩টি ওয়ানডে খেলেছেন। কোচিংয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন তিনি। বর্তমানে ইংলিশ কাউন্টি দল ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।

১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৫এএম, ঢাকা-বাংলাদেশ।