• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

তিন দেশের সফরে রওনা হলেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দেশের সফরে রওনা হলেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দেশ সফরের উদ্দেশে আজ ঢাকা ত্যাগ করেছেন।

এই সফরে তিনি তুরস্ক, বেলজিয়াম ও ইথিওপিয়া যাবেন। সফরকালে তিনি আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী সফরের শুরুতে ১৭ থেকে ১৯ এপ্রিল তুরস্কে অনুষ্ঠেয় ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এ অংশ নেবেন।

তিন দিনের এই ফোরাম শেষে ড. খলিলুর রহমান বেলজিয়ামের ব্রাসেলস যাবেন। সেখানে তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন’ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।

সফর শেষে দেশে ফেরার পথে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাত্রাবিরতি করবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২৪ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৪পিএম, ঢাকা-বাংলাদেশ।