• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য অনুচিত, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য অনুচিত, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

 

ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ধরনের ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে।

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, আইজিপি মো. আলী হোসেন ফকির অসতর্কতাবশত ক্রসফায়ার নিয়ে মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য ঠিক হয়নি। সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও হেফাজতে মৃত্যু সমর্থন করে না।

এর আগে সোমবার আইজিপি বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে। তাঁর এ বক্তব্য নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন সমালোচনা করে। পরে পুলিশ সদর দপ্তর জানায়, আইজিপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নয়, অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগের বিষয়টি বোঝাতে ওই শব্দ ব্যবহার করেছিলেন।

২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮এএম, ঢাকা-বাংলাদেশ।