• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত র‌্যালিতে নেতাকর্মীদের সঙ্গে হেঁটে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

বিকেল ৩টার পর র‌্যালির উদ্বোধন করেন তারেক রহমান। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। তাঁদের হাতে জাতীয় পতাকা এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

র‌্যালিটি কাকরাইল, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছায়।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা অংশ নেন। ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও র‌্যালিতে যোগ দেন।

র‌্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

০৭ নভেম্বর ২০২৬, ০৭:২০পিএম, ঢাকা-বাংলাদেশ।