• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

  আইপিএলের আগে চেন্নাই-হায়দরাবাদের বড় রদবদল, দল বদলালেন চার তারকা

  আইপিএলের আগে চেন্নাই-হায়দরাবাদের বড় রদবদল, দল বদলালেন চার তারকা

স্পোর্টস ডেস্ক

 

আইপিএলের নতুন মৌসুমের আগে চার ক্রিকেটারকে নিয়ে বড় ধরনের অদলবদল করেছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। দুই পেসারের বিনিময়ে দুই অলরাউন্ডারকে দলে নিয়েছে চেন্নাই।

চেন্নাইয়ে যোগ দিয়েছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ও অস্ট্রেলিয়ার জ্যাক এডওয়ার্ডস। বিপরীতে হায়দরাবাদে গেছেন খলিল আহমেদ ও নাথান এলিস।

লিভিংস্টোনকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে চেন্নাই। এডওয়ার্ডস যোগ দিচ্ছেন ৩ কোটি রুপির চুক্তিতে। অন্যদিকে খলিল ৪ কোটি ৮০ লাখ এবং এলিস ২ কোটি রুপির চুক্তিতে হায়দরাবাদে খেলবেন। এডওয়ার্ডসের এখনো আইপিএলে অভিষেক হয়নি।

 

০৭ নভেম্বর ২০২৬, ১০:১৪এএম, ঢাকা-বাংলাদেশ।