• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নোয়াখালী রুটে নতুন ট্রেন, তবে যাত্রীদের অপেক্ষা করতে হবে আরও ৩ বছর!

নোয়াখালী রুটে নতুন ট্রেন, তবে যাত্রীদের অপেক্ষা করতে হবে আরও ৩ বছর!

জেলা প্রতিনিধি

 

ঢাকা-নোয়াখালী রুটে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নামে নতুন আন্তনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে ইঞ্জিন ও কোচের সংকটে ট্রেনটি চালু হতে আরও দুই থেকে তিন বছর সময় লাগতে পারে।

শুক্রবার নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশন পরিদর্শন শেষে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

তিনি জানান, লাকসাম-নোয়াখালী রেলপথের ৪৮-৫০ কিলোমিটার সংস্কারে প্রায় ৪০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়ন করা হবে। নতুন ইঞ্জিন ও কোচ যুক্ত হলে ট্রেন চালুর প্রস্তুতি সম্পন্ন হবে।

 

০৯ নভেম্বর ২০২৬, ১০:০৭এএম, ঢাকা-বাংলাদেশ।