• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মার্কিন ভিজিটর ভিসা নিয়ে আবেদনকারীদের সতর্ক করল দূতাবাস

মার্কিন ভিজিটর ভিসা নিয়ে আবেদনকারীদের সতর্ক করল দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার বিষয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

সোমবার (৯ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া সতর্কবার্তায় বলা হয়, আবেদনকারীর ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য নিয়ে কনস্যুলার কর্মকর্তার মনে সন্দেহ তৈরি হলে ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে।

দূতাবাস জানায়, কোনো আবেদনকারী ভিজিটর ভিসার শর্ত মেনে চলবেন কি না, সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তা আশ্বস্ত না হলে তাঁর আবেদন বাতিল করতে পারেন।

ভিসার নিয়ম যথাযথভাবে মেনে চলার সম্পূর্ণ দায়িত্ব আবেদনকারীর নিজের বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৭পিএম, ঢাকা-বাংলাদেশ।