• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
গোপালগঞ্জ

বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের মুকসুদপরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী।

বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মুকসুদপুর উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা লুবানা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি পথে উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

২০ মার্চ ২০২৪, ০১:০২পিএম, ঢাকা-বাংলাদেশ।