• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মেজর জেনারেল সরোয়ার ফরিদ এনএসআই’র নতুন ডিজি

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত

৫৭ প্রবাসীকে মুক্ত করতে দুবাইয়ে আইনজীবী নিয়োগ

বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যার প্রতিবাদে দুবাইতে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিভিন্ন মেয়াদে ৫৭ জন বাংলাদেশি শ্রমিককে কারাদণ্ড দেওয়া হয়। তাদের মুক্তি জন্য আইনজীবী ওলোরা আফরিনকে নিয়োগ দিয়েছে সরকার।

বিস্তারিত

যেমন অন্তর্বর্তীকালীন সরকার চাইলেন আজহারী

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনী সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্র্বতীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। অন্তর্র্বতীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-এক জন বেশিও হতে পারে।

বিস্তারিত

‘অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছাত্র-নাগরিকের আকাঙ্ক্ষা বাস্তবায়ন’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন, ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন করার জন্য। গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে ছাত্র-নাগরিকের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা। কোনো নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীর ক্ষমতার আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য নয়।

বিস্তারিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে বস্তাভর্তি টাকা উদ্ধার

এক বস্তা টাকাসহ রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে আটক করেছে ছাত্র-জনতা। বুধবার বিকাল সাড়ে ৩টায় হাউসবিল্ডিং এলাকার ঢাকা-ময়মনসিংহ সিগন্যালে আটক করা হয় গাড়িটি; যার নম্বর (ঢাকা মেট্রো-ঘ-১৫-১৫৮১)।

বিস্তারিত

জাতীয় সংসদ ভবন পরিচ্ছন্ন করল শিক্ষার্থীরা

ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। আন্দোলনের তীব্র স্রোতে ভেসে সাধারণ মানুষ ঢুকে পড়ে গণভবন এবং সংসদভবনে। এমন পরিস্থিতিতে সেখানে ব্যাপক লুটপাট হয়।

বিস্তারিত

শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে যা বলল যুক্তরাজ্য

গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। তিনি যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন বলে জানা যাচ্ছে।

বিস্তারিত

দণ্ড মওকুফ করলেন রাষ্ট্রপতি, মুক্ত খালেদা জিয়া

দণ্ড মওকুফ করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিস্তারিত

ঢাকা ও আশপাশের জেলায় ১৫ ঘণ্টা কারফিউ শিথিল : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘন্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অন্যান্য জেলায় স্থানীয় প্রশাসন কারফিউ'র বিষয়ে সিদ্ধান্ত নিবে বলে তিনি জানান।

বিস্তারিত

ভয়াবহ বন্যায় উত্তর কোরিয়াকে সহযোগিতার অঙ্গীকার রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ভয়াবহ বন্যায় অবর্ণনীয় ক্ষয় ক্ষতির কারণে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রতি সমবেদনা জানিয়েছেন। ক্রেমলিন এ কথা জানিয়েছে। কিমকে এক টেলিগ্রাম বার্তায় পুতিন বলেছেন, বন্যা ও ঝড়ে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি আমি সমবেদনা ও সমর্থন জানাচ্ছি।

বিস্তারিত