• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রাথমিকের সঙ্গে মাধ্যমিকের শিক্ষার সমন্বয় হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিকের সঙ্গে মাধ্যমিকের শিক্ষার সমন্বয় আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী টুসী। তিনি বলেছেন, প্রাথমিকের সঙ্গে মাধ্যমিকের সমন্বয় করে সবাইকে একটা সুন্দর জায়গায় নিতে চেষ্টা করব। এটা তো আসলে একটা জেনারেশন তৈরির জায়গা। স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে স্মার্ট নাগরিক প্রয়োজন। সেই জায়গা থেকে কাজ শুরু করব

বিস্তারিত

কলম্বিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ৩৩

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দেশটির ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (আগের টুইটার) জানিয়েছেন, আমি এই ঘটনায় ৩৩ জনের মৃত্যুর জন্য গভীরভাবে দুঃখিত, যাদের বেশিরভাগই শিশু। যারা আটকে পড়েছেন তাদের উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিস্তারিত

দুর্নীতির বিষয়ে কোনো ছাড় নয়: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব) আবদুস সালাম বলেছেন, দুর্নীতি নেই এ কথা বলব না। এটাও ঠিক, হুট করে ঠিক করাও যাবে না। দুর্নীতির বিষয়ে কোনো ছাড় নয়, কোনো আপস নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতি নিরসনে সংগ্রাম চলছে, যুদ্ধ চলছে এবং জিহাদ চলছে। এই যুদ্ধকে এগিয়ে নেব।

বিস্তারিত

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সব উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রবিবার বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ে প্রবেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

বিস্তারিত

তাইওয়ানের নতুন প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) নেতা উইলিয়াম লাই চিং তে জয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার এক্সে (সাবেক টুইটার) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ শুভেচ্ছা জানান।

বিস্তারিত

হজ নিবন্ধনের সময় ফের বাড়ছে

হজ নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া না মেলায় তৃতীয় দফায় বাড়ছে পবিত্র হজে যেতে ইচ্ছুকদের জন্য নিবন্ধনের সময়। দ্বিতীয় দফায় ১৮ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলে তা আরও বাড়ানো হচ্ছে। তবে কতদিন বাড়বে তা আগামী বুধবার জানা যাবে। তবে নিবন্ধনের সময় বাড়ছে এটা নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়।

বিস্তারিত

চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন

চুয়াডাঙ্গায় টানা তৃতীয় দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ চলছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর রবিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বিস্তারিত

ছিলেন মন্ত্রী, এবার পুরনো পেশায় ফিরলেন তিন নেতা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠার পর সরকার গঠন করেছে আওয়ামী লীগ। কিন্তু নতুন সরকারের মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তনের ফলে পুরোনো মন্ত্রিসভার ১৪ জন মন্ত্রী, ১২ জন প্রতিমন্ত্রী এবং ২ জন উপমন্ত্রী তাদের দায়িত্ব থেকে বাদ পড়েন, হারান মন্ত্রিত্ব।

বিস্তারিত

বকেয়া বেতন প্রসঙ্গে মুখ খুলল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

বকেয়া বেতন ইস্যুতে বিতর্কের মুখে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খেলোয়াড়দের বেতন ইস্যুতে প্রশ্নের মুখে পড়েছে দলটি। গত মৌসুমে চট্টগ্রামের হয়ে খেলে যাওয়া অভিষেক মিত্র অভিযোগ জানিয়েছেন বেতন ইস্যুতে। ফেসবুক পোস্টে সরাসরিই জানান, এখন পর্যন্ত গত মৌসুমের টাকা বুঝে পাননি তিনি। এই নিয়ে নিজেদের অবস্থান অবশেষে খোলাসা করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বিস্তারিত

ঢাকা-কাঠমান্ডু রুটে বাস চলবে কবে?

বিবিআইএন সংযুক্তির আওতায় ২০১৮ সালের ২৩ এপ্রিল ঢাকার কমলাপুরের বিআরটিসি আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে এক জোড়া বাস ট্রায়াল রান হিসেবে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করে। উদ্দেশ্য ছিল, বিমানের চেয়ে কম খরচে সড়কপথে নেপালে বাস সার্ভিস চালু করা।

বিস্তারিত