• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

যেসব বিভাগে হতে পারে বৃষ্টি

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারাদেশে কমেছে বৃষ্টি। চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে সব বিভাগেই বিচ্ছিন্নভাবে কম-বেশি বৃষ্টি থাকতে পারে। তবে আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

বিস্তারিত

কোপা জিতে অনন্য রেকর্ড আর্জেন্টিনার

কোপা-বিশ্বকাপ-কোপা, পরপর এই তিনটি শিরোপা জিতে অনন্য এক নজির গড়েছে আর্জেন্টিনা। মেসিদের আগে কোনো লাতিন দল এই কীর্তির দেখা পায়নি। শুধু ইউরোপের দেশ স্পেন ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ের নজির গড়েছিল।

বিস্তারিত

কোটা সংস্কার আন্দোলনে নতুন ঢেউ

সরকারি চাকরিতে ‘মুক্তিযোদ্ধা কোটা’ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জেরে মাঝরাতে উত্তপ্ত হয়ে ওঠে দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে হল থেকে বের হয়ে আসেন। স্লোগানে স্লোগানে উত্তাপ ছড়ান তারা।

বিস্তারিত

প্রশ্নফাঁসে অভিযুক্ত মিজানুর এলাকায় ‘দানবীর’

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের কমিটি থেকে পদ হারানো মিজানুর রহমানকে 'দানবীর' হিসেবে চেনেন তার এলাকার মানুষ।

বিস্তারিত

আনার হত্যাকাণ্ড: দুই মাসেও জানা গেল না যা

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের পর প্রায় দুই মাস পেরিয়ে গেলেও জট খুলতে পারেনি বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থা। এখনো জানা যায়নি হত্যার সঠিক কারণ। ঘটনার মূল পরিকল্পনাকারীসহ সন্দেহভাজন অনেককে এখনো গ্রেপ্তার করা যায়নি।

বিস্তারিত

১১৫৬ শিক্ষকের ভুয়া সনদ, চাকরি করছেন বহার তবিয়তে

জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২০১২ সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান মো. সাইফুল ইসলাম। তাঁর এমপিওভুক্তির ইনডেক্স নম্বর ৫৪৭৩৯০। বিদ্যালয়টি ২০২২ সালে জাতীয়করণ হয়। তাঁর চাকরিও সরকারি হয়ে যায়।

বিস্তারিত

বৃষ্টিপাত জুলাই জুড়ে

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। দেশের সব বিভাগে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দু-একটি বিভাগে ঝড়োয়া হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত

ট্রাম্পের ওপর যেভাবে হামলা হয়েছে

নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ আরও একজন নিহত হয়েছেন। হামলার সময় ঠিক কী ঘটেছিল তা উঠে এসেছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে।

বিস্তারিত

রাতে বার্লিনে ইউরো ভোরে মিয়ামিতে কোপার ফাইনাল

বার্লিন টু মায়ামি। আটলান্টিকের এপার থেকে ওপারের দুই শহরের দূরত্ব প্রায় আট হাজার কিলোমিটার, উড়ে যেতে লাগে ১২ ঘণ্টা। গুগল সার্চ ইঞ্জিনের কল্যাণে এখন সবই হাতের মুঠোয়। বিজ্ঞান আজ এই দুই মহাদেশের শহর দুটিকে বাংলাদেশে যুক্ত করবে টিভি পর্দায়।

বিস্তারিত

সন্তানকে বাঁচাতে রেললাইনে ঝাঁপ

এক সন্তানকে কোলে ও আরেক সন্তানকে হাতে ধরে রেল স্টেশনের প্ল্যাটফর্মের ওপর হাঁটছিলেন সাবিনা আক্তার (২৫)। এমন সময় বেজে ওঠে চলন্ত ট্রেনের হুঁইসেল। আওয়াজে ভয় পেয়ে যায় পাঁচ বছর বয়সী মুনা। মায়ের হাত থেকে ছুটে প্ল্যাটফর্ম থেকে পড়ে যায় নিচে। দ্রুতগতির ট্রেন সেদিকেই ছুটে আসছে দেখে হতভম্ব হয়ে যান মা। কোলে তার আরেক সন্তান চার বছর বয়সী সিনা।

বিস্তারিত