• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

দখল হলেই ডিএনসিসির অভিযান : মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যেখানে দখল হচ্ছে সেখানে অভিযান পরিচালনা করা হবে। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙা মসজিদ সংলগ্ন স্থানে সুরের ধারা ও ডিএনসিসির যৌথ উদ্যোগে আয়োজিত পৌষ উৎসব-১৪৩০-এ যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

বিস্তারিত

দলে নেই ঈশান-শামি

আগেই ধারণা করা হয়েছিল, শাস্তির আওতায় পড়তে পারেন ভারতের বিকল্প উইকেটরক্ষক ঈশান কিশান। দল থেকে পারিবারিক কারণে ছুটি নিয়ে দুবাইয়ে অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচকদের সুনজর হারান এই উইকেটরক্ষক ব্যাটার। এরপরেই গুঞ্জন ছিল, কিছুটা শাস্তি পেতে পারেন ঈশান। ঘটলোও তাই। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত দলে নেই তিনি।

বিস্তারিত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ফ্রান্সের

বিশ্বের যেকোনো দেশে যেতে হলে একটি বৈধ পাসপোর্ট প্রয়োজন। রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতি দলিল হিসেবে প্রমাণ করে পাসপোর্ট। তবে বিশ্বের সব দেশের পাসপোর্টের মর্যাদা সমান নয়। বিশ্বে এমন কয়েকটি দেশ রয়েছে যে দেশের পাসপোর্টধারীদের অন্যান্য দেশের তুলনায় বেশি দাম দেওয়া হয়। এমনকি বিশ্বের বহু দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যায় এসব পাসপোর্ট নিয়ে।

বিস্তারিত

বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

‘জনগণের রায়ের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর থেকে সমৃদ্ধির পথে যাত্রা অব্যাহত থাকবে’ বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা রেকর্ড পঞ্চম মেয়াদে এবং টানা চতুর্থবারের মতো সরকার গঠনের শপথ নেওয়ার একদিন পর শুক্রবার বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করে শেখ হাসিনা লেখেন, ‘আর্থ-সামাজিক অগ্রগতির পথে বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে।’

বিস্তারিত

পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

ইউক্রেনকে পালটা পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ। দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সরবরাহ করা অস্ত্র দিয়ে যদি রাশিয়ার অভ্যন্তরে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালায় ইউক্রেন তাহলে মস্কোর পক্ষ থেকে পারমাণবিক হামলার ঝুঁকি তৈরি হবে।

বিস্তারিত

বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা ছিল : রাশিয়া

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাইরে থেকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল বলে অভিমত প্রকাশ করেছে রাশিয়া। নির্বাচনে বিরোধী রাজনৈতিক দল অংশ না নেওয়াটা দুঃখজনক বলে উল্লেখ করেছে মস্কো।

বিস্তারিত

বাবার অটোরিকশা চালাতে গিয়ে প্রাণ গেল শিশুর

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বাবার ব্যাটারিচালিত অটোরিকশাভ্যান চালাতে গিয়ে পড়ে শাফিন আহন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে কাজলার ছনটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

বিস্তারিত

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা

গোপালঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। শনিবার বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিস্তারিত

গোপালগঞ্জের পথে শেখ হাসিনা

জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ৯টায় গোপালগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং। দুপুরে মন্ত্রীসভার নবনির্বাচিত সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

বিস্তারিত

বিসিবির দায়িত্বে থাকা নিয়ে যা জানালেন পাপন

‘দুই দায়িত্বে থাকায় আইনে কোনো সমস্যা নেই। একসঙ্গে যদি দুটিতে থাকি তাহলে স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে, ক্রিকেটের প্রতি আমার দৃষ্টিটা একটু বেশি থাকবে। এটা অস্বাভাবিক কিছু নয়।’ বিসিবির দায়িত্ব পালন প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘যদিও আমি বলে রাখি, আমি যদি এই ক্রিকেট বোর্ড, মন্ত্রণালয়ে নাও থাকি, তবু ক্রিকেট সব সময় আমার সঙ্গে থাকবে। মন থেকে তো আর সরানো যায় না।’

বিস্তারিত