• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ

পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশিল্পে অস্থিরতা সৃষ্টিতে অর্থায়নের অভিযোগ খতিয়ে দেখতে প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে ১২৫টি প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে সংস্থাটি।

এনবিআর সূত্রে জানা গেছে, সংস্থাটির দুটি গোয়েন্দা ইউনিট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের হিসাব শনাক্ত ও জব্দের অনুরোধ জানিয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর লেনদেনের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে।

তালিকায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও ব্যবসায়ীদের নাম রয়েছে। তাঁদের মধ্যে সালমান এফ রহমান, টিপু মুনশি, নসরুল হামিদ, তাজুল ইসলাম ও শাহরিয়ার আলম রয়েছেন। ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন আবদুস সালাম মুর্শেদী, মোশাররফ হোসেন ও এস এম মান্নান কচি। তাঁদের পরিবারের সদস্যদের নামও তালিকায় রয়েছে।

এনবিআরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কয়েকটি সরকারি সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে আর্থিক লেনদেন পরীক্ষা করা হচ্ছে। তদন্ত এখনো শেষ হয়নি। তালিকা আরও বাড়তে পারে।

০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২এএম, ঢাকা-বাংলাদেশ।