শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির
বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা প্রতিনিধিদলকে বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গুরুতর অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনতে সাধারণ ভ্রমণ নথির প্রয়োজন নেই। শেখ হাসিনাকে ফেরানোর জন্য আদালতের পরোয়ানা ও প্রত্যর্পণ চুক্তির আওতায় নির্ধারিত আইনি প্রক্রিয়াই যথেষ্ট।
তিনি বলেন, বাংলাদেশ চায় ভারত শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করুক। সাধারণ ভ্রমণ প্রক্রিয়ায় তাঁর দেশে ফেরার বিষয়টি বাংলাদেশের প্রত্যাশা নয়।
বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ উদ্যোগকে ঢাকা আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ সম্প্রসারণের সম্ভাবনা হিসেবে দেখছে। তবে করিডোর বাস্তবায়নের আগে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রয়োজন।
চীনা প্রতিনিধিদলের সফর বাংলাদেশ-চীন রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।